শিউলি ফুলের গয়না
- নূরনবী সোহাগ
শিশির ভেজা ফুল ঝরেছে
শিউলি গাছের তলে
কে কে যাবি ফুল কুঁড়াতে
আয় ছুটে দলবলে
ফুল কুঁড়াব থলে ভরে
গাঁথবো গলার মালা
চুলের খোঁপায় রাখব গুঁজে
করব হাতের বালা
শিউলি ফুলের গয়না হবে
গন্ধে মাতাল করা
সেই লোভে কাল ফুল কুঁড়াবে
আজ আসেনি যারা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।